০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় খালের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা ও আবর্জনা অপসারণ করেন বিএনপির নেতৃবৃন্দ

ময়মনসিংহের তারাকান্দায়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও জলাবদ্ধতা নিরসনের লক্ষে উপজেলার গোহালকান্দি, মধুপুর,রাউতনবাড়ী ও মাসকান্দা গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ৩ কি:মি: খালের কচুরিপানা ও আবর্জনা অপসারণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

জানা গেছে,খালটি কচুরিপানা ও আবর্জনায় বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতার শিকার ছিল কয়েক গ্রামের মানুষ। মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের নেতৃত্বে খালটিতে কচুরিপানা ও আবর্জনা অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অপসআরণ অভিযানে অংশ নেন তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে খাল,বিল,নদী ও সেচব্যবস্থার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছিলেন। আমরা তার পথ অনুসরণ করে স্থানীয়ভাবে খাল পরিষ্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের চেষ্টা করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য ইবনে কাশেম মাষ্টার,আবুল বাশার বাদশা,বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে খালে কচুরিপানা ও ময়লা-আবর্জনার কারণে এলাকায় জলাবদ্ধতা হয়, জলাবদ্ধতায় নষ্ট হতো আবাদ করা ফসল। আমন মৌসুমে জলাবদ্ধতার কারণে ধান চাষ ব্যাহত হত শত শত কৃষকের,যা কৃষি ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। খাল পরিষ্কারের ফলে পানি চলাচল স্বাভাবিক হবে এবং এলাকার মানুষ উপকৃত হবেন। খালটি পরিস্কার হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে বলে দাবী করেছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইমরান খানকে মুক্তির দাবিতে লং মার্চ, ইসলামাবাদে লকডাউন

আওয়ামী লীগ হত্যা, লুটপাট করে পালিয়ে গেছে, তারা আর ফিরে আসবে না : তথ্য প্রতিমন্ত্রী

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় খালের জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা ও আবর্জনা অপসারণ করেন বিএনপির নেতৃবৃন্দ

পোষ্টের সময় : ১২:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫