১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলচক্রের দৃশ্য নিয়ে ফিরলেন আরিফিন শুভ

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০২:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ৪৭৭ ভিউ :

দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত আরিফিন শুভ ফিরলেন স্বরূপে। সেটাও মাত্র ১৯ সেকেন্ডের এক প্রমো ভিডিওতে। সেই ভিডিও তিনি তার ফেসবুকে যুক্ত করে ক্যাপশন জুড়েছেন, আসিতেছে। যদিও কী আসছে সেটি বরাবরের মতোই রহস্য করে জিইয়ে রেখেছেন ঢাকাই সিনেমার এই আলোচিত নায়ক।তবে খোঁজ নিয়ে জানা গেছে, শুভর ভিডিও দৃশ্যটি ‘নীলচক্র’ সিনেমার। আর সেটি ধর্ষকদের সামনে আসছে আগামী ঈদে।

শুভর সেই ১৯ সেকেন্ডের প্রমোতে দেখা গেছে, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্ক বার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মতো) চেষ্টা না করার জন্য।

তবে এই ভিডিওটি কীসের সেটি সুনির্দিষ্ট করে জানাননি শুভ। সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? বর্তমানে হাতে আছে ৫টি প্রজেক্ট। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

আরিফিন শুভ এখন মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র কাজ নিয়ে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নীলচক্রের দৃশ্য নিয়ে ফিরলেন আরিফিন শুভ

পোষ্টের সময় : ০২:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫