১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে স্থানীয়দের নির্বাচন বর্জনের ডাকের মধ্যে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ২০ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদনে দাবি করা হয়, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী সরাসরি গুলি চালায়। নিহতদের মধ্যে জয়েন্ট প্রটেস্ট অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও রয়েছেন।

এনডিটিভির দাবি অনুযায়ী, গত ৫ জুন থেকে শুরু হওয়া বিক্ষোভের পর এ পর্যন্ত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন নিহত হয়েছেন। কয়েকটি ভিডিও বিশ্লেষণের ভিত্তিতে তারা আরও দাবি করেছে, সড়কে বিক্ষোভকারীদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে এবং নিরাপত্তা বাহিনী এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

কাশ্মীরের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব আকিল ভাই এক ভিডিও বার্তায় পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, রাওয়ালাকোটের বিভিন্ন সড়কে মরদেহ পড়ে আছে, বহু মানুষ আহত হয়েছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানান।

প্রতিবেদনে আরও বলা হয়, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে পাকিস্তান সরকার প্রায় ১৪ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্নাইপারও রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে অনেক এলাকায় ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিদ্যুৎ ও পানির সরবরাহও বিচ্ছিন্ন করা হয়েছে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৫৩টি বিধানসভা আসনের মধ্যে ৪৫টিতে সরাসরি ভোট হয়। মিরপুর বিভাগের ১৩টি আসনে ২৭ জুলাই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মুজাফফরাবাদ বিভাগের ৯টি আসন ও ১২টি শরণার্থী আসনে ২ আগস্ট এবং পুঞ্চ বিভাগের ১১টি আসনে ১০ আগস্ট ভোট হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে প্রায় দেড় কোটি টাকা ফেরত দিলেন ইউএনও

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

পোষ্টের সময় : ১০:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬