০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করল চীন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীনা যুবক ও মধ্যবয়সী ব্যক্তিদের বাংলাদেশি নারীদের বিয়ে করার ঘটনা বাড়ায় নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে বাংলাদেশে বিয়ে করলে দেশে ফেরার পর মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এ সতর্কবার্তা প্রকাশ করে।

সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং অনলাইনে বিয়ের ‘ম্যাচমেকিং’ সংস্থা বা দালালদের বিশ্বাস করা যাবে না। দূতাবাস এসব কর্মকাণ্ডকে ‘বিয়ে কেনা’ হিসেবে উল্লেখ করেছে।

চীনা দূতাবাস জানায়, তারা জানতে পেরেছে সীমান্তপারের (ক্রস-বর্ডার) বিয়ের মাধ্যমে অনেক চীনা নাগরিক প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া বাংলাদেশে এসে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে সতর্ক থাকতে এবং এ ধরনের তথ্য কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, কেউ যদি প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে বাংলাদেশে এসে বিয়ে করেন, তাহলে চীনে ফিরে যাওয়ার পর মানবপাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

এছাড়া এ ধরনের বিয়ের সঙ্গে মানবপাচার, অপহরণ, হুমকি, আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির মতো বড় ঝুঁকি জড়িত থাকতে পারে বলেও সতর্ক করেছে চীন। প্রতারণামূলক বিয়ের শিকার হলে দ্রুত পুলিশকে বিষয়টি জানাতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: গ্লোবাল টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

হালুয়াঘাটে অগ্রযাত্রা কো-অপারেটিভে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

23 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করল চীন

পোষ্টের সময় : ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬