০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬২৮ ভিউ :

স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংক তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর বিষয়টি তাকে ফোনে অবহিত করে এবং আজ সকালে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এটি নিশ্চিত করে।

স্টারলিংক প্রাথমিকভাবে দুইটি প্যাকেজ চালু করছে—‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। প্রথমটির মাসিক খরচ ৬০০০ টাকা এবং দ্বিতীয়টির খরচ ৪২০০ টাকা। দুটি প্যাকেজেই এককালীন সরঞ্জাম খরচ ৪২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ডেটা বা স্পিড লিমিট নেই এবং গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতির আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন।

আজ থেকেই বাংলাদেশের গ্রাহকরা স্টারলিংক সেবা অর্ডার করতে পারবেন বলে জানিয়েছেন ফয়েজ আহমদ। তিনি জানান, ৯০ দিনের মধ্যে সেবা চালুর প্রধান উপদেষ্টার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও বলেন, যদিও এটি তুলনামূলক খরুচে, তবুও প্রিমিয়াম গ্রাহকদের জন্য এটি একটি টেকসই ও উচ্চমানের ইন্টারনেট সেবার বিকল্প হয়ে উঠবে। বিশেষ করে যেসব এলাকায় এখনো ফাইবার সংযোগ বা উচ্চগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে স্টারলিংক সেবা নতুন সম্ভাবনার দ্বার খুলবে। এনজিও, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সারা বছর নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: প্রিন্স

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেন্টার’ এর যাত্রা শুরু

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

পোষ্টের সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫