০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ-এর আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সোমবার (২২ জুন) এ দুর্ঘটনা ঘটে।

আগুন লাগার পর কোচিং সেন্টারের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে অনেকে ভবনের প্রথম তলা থেকে লাফ দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন বের হওয়ার চেষ্টা করেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এদিকে, যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়

22 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৩

পোষ্টের সময় : ০৮:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬