০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ২৯৪ ভিউ :

ভিয়েতনামের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিকবার ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে একটি গোলও করতে পারেনি বাংলাদেশ।

প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে তিন গোল আদায় করে নেয় স্বাগতিক ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল পরিশোধ করতে না পারলেও কোনো গোল হজম করেনি।

খেলার মাত্র ৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই।

১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।

৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়।

৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ

পোষ্টের সময় : ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬