১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে তারেক রহমানের জনসভাকে ঘিরে স্মরণকালের বৃহত্তম জনসভা’র টার্গেট

আগামী ২৭ জানুয়ারি ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক সফরকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় রাজনীতিতে। দীর্ঘ ২২ বছর পর তার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

রোববার দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটরিয়ামে আয়োজিত এক বিভাগীয় প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সার্কিট হাউজ মাঠ পরিদর্শন করেন।

শরিফুল আলম বলেন, “আমাদের প্রাণের মানুষ, যার নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, সেই নেতা তারেক রহমান সশরীরে আমাদের মাঝে ময়মনসিংহে আসছেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। পুরো বিভাগে এখন ঈদের আমেজ বিরাজ করছে।”

তিনি আরও জানান, জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং ময়মনসিংহ উত্তর-দক্ষিণ ও মহানগর শাখার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচারণা ও উপজেলা ভিত্তিক প্রস্তুতি সভা চলছে।

দীর্ঘ অপেক্ষার অবসান:

ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, সর্বশেষ ২০০৩ সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহে এসেছিলেন। দীর্ঘ ২২ বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও উদ্দীপনা দেখা দিয়েছে। তিনি বলেন, “তারেক রহমান এখন কেবল বিএনপির সম্পদ নন, তিনি দেশের সম্পদ। সর্বস্তরের মানুষ তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

জনসভার মূল আকর্ষণ:

আগামী মঙ্গলবার দুপুর ২টায় সার্কিট হাউজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। একই মঞ্চে এই চার জেলার মনোনীত ২৪ জন সংসদ সদস্য প্রার্থীকে জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

ময়মনসিংহ -৮ (ইশ্বরগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “সার্কিট হাউজ মাঠের এই জনসভা একটি বিশাল জনসমুদ্রে পরিণত হবে এবং এটি হবে ময়মনসিংহের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত। আমাদের চাওয়া পাওয়ার চেয়ে জনগনের চাওয়া পাওয়াকে তারেক রহমান বেশি মূল্যায়ন করেন যা ইতোমধ্যে দেশের মানুষ বুঝতে পেরেছেন।”

সরেজমিন সার্কিট হাউস মাঠে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, তারেক রহমানের সভাকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা যাতে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য আমাদের বিশেষ টিম কাজ করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে প্রাণী চিকিৎসক ও গবেষকদের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন শনিবার

গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজোটের স্মারকলিপি

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে তারেক রহমানের জনসভাকে ঘিরে স্মরণকালের বৃহত্তম জনসভা’র টার্গেট

পোষ্টের সময় : ০৭:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬