০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিল বানাতে গিয়ে ১৬ ঘণ্টা পানির ট্যাংকে আটকা, হেলিকপ্টারে উদ্ধার

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সোশ্যাল মিডিয়ার জন্য ‘রিল’ ভিডিও বানাতে গিয়ে এক মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা ঘটেছে।

রোববার (৩ মে) বিকেলে পাঁচজন তরুণ একটি পুরনো পানির ট্যাংকের ওপর চড়লে হঠাৎ সেটির মই ভেঙে যায়, যার ফলে তিনজন নিচে পড়ে যান এবং বাকি দুজন উপরে আটকা পড়েন।

নিচে পড়ে যাওয়া তিনজনের মধ্যে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে এবং শনি ও গোলু নামে বাকি দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্যাংকের ওপর আটকে পড়া পবন ও কাল্লু নামে অপর দুই তরুণকে উদ্ধারে ভারতীয় বিমানবাহিনী একটি দীর্ঘ ১৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে।

শনিবার (২ মে) দুপুর ১টার দিকে এই বিপত্তির সূত্রপাত হয় এবং রাতভর তারা সেখানে আটকে থাকেন। প্রাথমিক পর্যায়ে স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ উদ্ধার কাজের চেষ্টা করলেও রাত ৩টার দিকে শুরু হওয়া বৃষ্টির কারণে বিকল্প পথ তৈরির কাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত রাজ্য সরকারের অনুরোধে বিমানবাহিনীর সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার মোতায়েন করা হয়।

রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৫ মিনিটের ঝটিকা অভিযানে আটকে পড়া দুজনকে উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যায়।

এই উদ্ধার অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই সফল উদ্ধার অভিযানকে তাদের পেশাদারিত্ব ও জীবন রক্ষায় দ্রুত সাড়া দেওয়ার অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছে।

বর্তমানে আহত দুই তরুণ মাধব প্রসাদ ত্রিপাঠি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা এখন বিপদমুক্ত বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রিল বানাতে গিয়ে ১৬ ঘণ্টা পানির ট্যাংকে আটকা, হেলিকপ্টারে উদ্ধার

পোষ্টের সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬