০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তি আলোচনায় বসছে লেবানন-ইসরাইল, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সরাসরি শান্তি আলোচনায় বসছে লেবানন ও ইসরাইল। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অংশ নেবেন বলে সরকারি সূচিতে জানানো হয়েছে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, রুবিও যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদকে স্বাগত জানাবেন। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এই বৈঠকের মাধ্যমে ইসরাইল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, যা কয়েক দশকের মধ্যে দুই পক্ষের মধ্যে অন্যতম উচ্চপর্যায়ের সংলাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আলোচনায় যুদ্ধবিরতি নিশ্চিত করা, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং একটি বিস্তৃত শান্তি চুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যেই এই আলোচনা শুরু হচ্ছে। বৈরুতে দখলদার ইসরাইলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে। গত মার্চের শুরু থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে হিজবুল্লাহ ওয়াশিংটনে প্রস্তাবিত এই আলোচনা প্রত্যাখ্যান করেছে। সশস্ত্র সংগঠনটি একে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে লেবানন সরকারকে ইসরাইলি আগ্রাসন মোকাবিলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরানে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শান্তি আলোচনায় বসছে লেবানন-ইসরাইল, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পোষ্টের সময় : ০১:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬