০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

চলতি বছরের জানুয়ারিতে ইরানে তীব্র সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। মঙ্গলবার রাষ্ট্রীয় বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারির অভ্যুত্থানচেষ্টার সশস্ত্র নেতা হিসেবে অভিযুক্ত জাভাদ জামানি ও আবুলফজল সায়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানের আদালত তাদের ‘মুহারেবা’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) এবং ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’—এই দুই গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত করে। এছাড়া সরকারি ও বেসরকারি সম্পত্তি ইচ্ছাকৃতভাবে ধ্বংস এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের হার বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অনেকে বিদেশি সমর্থনপুষ্ট কর্মকাণ্ড ও বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মতে, চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড ইরানেই কার্যকর করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ১৮ জন বিক্ষোভকারী রয়েছেন।

সূত্র: এএফপি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল দুই শ্রমিকের

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

17 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরকারবিরোধী দুই বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

পোষ্টের সময় : ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬