০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতা বিরুদ্ধে মামলা

হাইকোর্টের নির্দেশ অমান্য ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে হেস্টিংস থানায় এ মামলা করা হয়।

পুলিশের অভিযোগ, কলকাতা হাইকোর্ট ক্যাথিড্রাল রোডে সমাবেশের অনুমতি দিলেও রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখা এবং দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে কর্মসূচি শেষ করার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের পরও সমাবেশ চলতে থাকে এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মমতার বক্তব্য ও ইশারার পর দলীয় কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেছে পুলিশ। এতে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মমতা ছাড়াও সমাবেশের আয়োজকদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ আনা হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি পুলিশকে মামলা করার নির্দেশ দেওয়ার কথা জানান এবং হাইকোর্টের নির্দেশ ভঙ্গের অভিযোগে আদালতে যাওয়ারও কথা বলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

সরিষাবাড়ীতে বিএনপি নেতার উদ্যোগে ব্রীজের ঝুঁকিপূর্ণ স্টিল প্লেট মেরামত 

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে মমতা বিরুদ্ধে মামলা

পোষ্টের সময় : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬