০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। পূর্ব আফগানিস্তানের খোস্ত ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষ এখনও চলছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজ এই খবর জানিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) চীনা বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে আফগানিস্তানের মূলভূখণ্ডে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর দুদেশের এই সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে আফগান সীমান্ত বাহিনী। একইসঙ্গে পাকতিয়া প্রদেশের ডান্ড-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে তারা।

প্রতিরক্ষা সূত্রটি আরও জানায়, ডান্ড-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের নিক্ষেপ করা মর্টার শেলের আঘাতে আফগানিস্তানের তিন বেসামরিক প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় চারটি স্থানে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। তালেবান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই হামলায় অন্তত ৪৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

আফগান ভূখণ্ডে পাকিস্তানের সবশেষ হামলাকে “বর্বর” ও “স্পষ্ট আগ্রাসন” হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে দেশটিকে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে কাবুল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আটপাড়ায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

তারাকান্দায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত

পোষ্টের সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪