০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে তিনি একজন “শান্তির দূত” এবং ভবিষ্যতে এভাবেই তিনি তার উত্তরাধিকার দেখতে চান। শনিবার (২৮ মার্চ) মার্কিন বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের উত্তরাধিকার কেমন দেখতে চান এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। এর জবাবে তিনি বলেন, ‘এটা বলা আমার জন্য ঠিক শোনায় না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তিস্থাপক। এই মুহূর্তে হয়তো তা মনে হচ্ছে না, কিন্তু আমি মনে করি আমি একজন শান্তির দূত।’

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের আরও ৩ হাজার ৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে। ট্রাম্প বলেন, ‘সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে।’ তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নেই।

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটা এখনও শেষ হয়নি। তবে এটা শেষ করতেই হবে।’ ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে বহুবার বিজয় দাবি করেছেন। গেল মঙ্গলবার ওভাল অফিসে দেয়া বক্তব্যেও এমনটি দাবি করেন। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি এটা বলতে পছন্দ করি না—আমরা জিতে গেছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পোষ্টের সময় : ১০:২৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬