০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, যুক্তরাজ্যের দাবি

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতে ইরানের ড্রোন হামলার কৌশলের পেছনে রাশিয়ার প্রভাব থাকতে পারে। তার মতে, এসব কৌশলের পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন’ হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, গত ১ মার্চ সাইপ্রাসে যুক্তরাজ্যের আরএএফ আক্রোতিরি বিমানঘাঁটিতে আঘাত হানা একটি ইরানি ড্রোন পরীক্ষা করে দেখা হচ্ছে। এতে রাশিয়া বা অন্য কোনো বিদেশি দেশের যন্ত্রাংশ বা প্রযুক্তির প্রমাণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

লন্ডনের কাছে নর্থউডে ব্রিটিশ সামরিক সদর দপ্তর পরিদর্শনের সময় হিলি বলেন, তদন্ত শেষ হলে এ বিষয়ে যে তথ্য পাওয়া যাবে তা প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ‘ইরানের কিছু কৌশল বা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা থাকতে পারে—এটা বিশ্বাস করলে কেউই অবাক হবে না। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যে বিশ্বনেতা লাভবান হচ্ছেন, তাদের একজন হলেন পুতিন।’

Share this news as a Photo Card

ট্যাগ :

দিনভর অনশন, রাতেই নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ শিক্ষক

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংস জলাতঙ্করোধে করনীয় ও নিরাপদ মাংস নিশ্চিতকরণে কর্মসূচি

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানকে ‘গোপনে’ সহায়তা করেছে রাশিয়া, যুক্তরাজ্যের দাবি

পোষ্টের সময় : ০১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬