১১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে

ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অন্তত ১০০ জন সেনা আহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আহতরা সবাই বিভিন্ন পদবির মার্কিন সেনা।

প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বলা হয়, ওই হামলায় আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তবে কবে এবং কুয়েতের কোন ঘাঁটিতে এই হামলা হয়েছে, তা জানানো হয়নি। কিন্তু ওই হামলায় শতাধিক মার্কিন সেনা আহত হন। তাদের তিনটি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে।

প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে। পাল্টা জবাবে ইরানও মিসাইল ও ড্রোন ছুঁড়ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় দুইদিনব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে

পোষ্টের সময় : ০৭:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬