১০:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি রাজি হইনি’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্ভট সব দাবির কথা বিশ্বজুড়ে পরিচিত। এবার তিনি দাবি করেছেন, ইরানের জনগণ তাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চায়, কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের কথা স্পষ্ট শুনেছি। তারা বলছে, আমরা আপনাকে পরবর্তী সর্বোচ্চ নেতা করতে চাই। আমি বলেছি, ধন্যবাদ। আমি এটা চাই না।’

তিনি তিনি আরও দাবি করেছেন, তেহরানের কর্মকর্তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছেন, কিন্তু দেশে বিদ্রোহের আশঙ্কায় তা স্বীকার করতে ভয় পাচ্ছেন।

ট্রাম্প বলেন, ‘তারা (তেহরানের কর্মকর্তারা) আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া। কিন্তু তারা বলতে ভয় পাচ্ছে। কারণ, তারা মনে করছে, জানাজানি হলে নিজেদের জনগণের হাতেই তারা মারা পড়বে। আবার তারা আমাদের হাতে মারা পড়ার ভয়েও তটস্থ।’

এদিকে হোয়াইট হাউসও জোর দিয়ে বলেছে যে ইরানের সাথে শান্তি আলোচনা চলছে, যদিও তেহরান প্রকাশ্যে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং মধ্যপ্রাচ্য ও বিশ্ববাজারে বিপর্যয় সৃষ্টিকারী এই সংঘাতের অবসানের জন্য নিজস্ব নতুন শর্ত দিয়েছে।

এছাড়াও রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় ইরানের যৌথ সামরিক কমান্ড খাতাম আল- আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম যোলফাকারি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাত্রা কি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এখন নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?’

তিনি বলেন, ‘ইরানি জাতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা তোমাদের নোংরা মন থেকে পুরোপুরি মুছে গেলেই আলোচনার পথ তৈরি হবে। প্রথম দিন থেকেই আমাদের প্রথম ও শেষ কথা ছিল, আছে এবং থাকবে: আমাদের মতো কেউ তোমাদের মতো কারো সাথে সমঝোতায় যাবে না। এখনও না, কখনওই না।’

এর আগে গত মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাবের কথা উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে আলোচনা চলছে বলেও দাবি করেন।

সূত্র: আরটি, এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘মাশরেকী’ পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি রাজি হইনি’

পোষ্টের সময় : ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬