ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৫ সালে ইসরায়েলে সরাসরি কোনো তেল রপ্তানি করেনি ব্রাজিল।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত ব্রাজিলের জাতীয় পেট্রোলিয়াম এজেন্সির (এএনপি) ২০২৬ সালের পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইসরায়েলে ব্রাজিলের সরাসরি তেল রপ্তানি ছিল শূন্য শতাংশ।
ইসরায়েলের বিরুদ্ধে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞার (বিডিএস) আন্দোলনের কর্মীরা এ ঘটনাকে তাদের প্রচারণার সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তাদের দাবি, সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর জনমতের চাপের ফলেই সরাসরি তেল রপ্তানি বন্ধ হয়েছে।
তবে বিডিএস জানিয়েছে, ব্রাজিলের কিছু তেল তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে পৌঁছেছে বলে তারা তথ্য পেয়েছে। ভবিষ্যতে সেই পথও বন্ধ করার জন্য তারা প্রচারণা চালিয়ে যাবে।

আন্তর্জাতিক ডেস্ক 


























