০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে মরবো, তবে প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে এক প্রেমিক-প্রেমিকার একসঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা শেষ মুহূর্তে ভেস্তে যায়। প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ দেননি; বরং ঘটনাস্থল থেকে হেঁটে চলে যান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আনু গুপ্তা নামে এক যুবক ও তার প্রেমিকা একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নদীতে ঝাঁপ দেন। তবে প্রেমিকা নদীতে না ঝাঁপিয়ে সেখান থেকে চলে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর আনু গুপ্তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চলে যাওয়া তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক: প্রিন্স

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

একসঙ্গে মরবো, তবে প্রেমিক যমুনায় ঝাঁপ দিতেই পালালেন প্রেমিকা

পোষ্টের সময় : ১২:৩০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬