১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিআই ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরানের হ্যাকার গ্রুপের

ইরান-সংশ্লিষ্ট হ্যাকার গ্রুপ ‘হানদালা’ যুক্তরাষ্ট্রের এফবিআই ব্যবহৃত ড্রোন সিস্টেম হ্যাক করার দাবি করেছে। একই সঙ্গে তারা আসন্ন বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য করে সাইবার ও ড্রোন হামলার হুমকিও দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপটি দাবি করেছে যে তারা কয়েক মাস ধরে এফবিআইয়ের ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সেখান থেকে সংগৃহীত ছবি ও তথ্যের অ্যাক্সেস পেয়েছে।

এক বিবৃতিতে তারা বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে হুমকিমূলক মন্তব্য করে জানায়, কিছু অংশগ্রহণকারী দলকে তারা পছন্দ করে না এবং ড্রোন হামলার ঝুঁকির কথা উল্লেখ করে।

তবে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হানদালার দাবির পক্ষে এখন পর্যন্ত শক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের প্রকাশিত একটি ভিডিওও পুরোনো বলে শনাক্ত করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অননুমোদিত ড্রোন উড্ডয়ন ঠেকাতে এফবিআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মধুপুরের কুচিয়া খালে বৃক্ষরোপণ 

বাজেটে মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধীদল নাখোশ: প্রধানমন্ত্রী

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এফবিআই ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরানের হ্যাকার গ্রুপের

পোষ্টের সময় : ০২:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬