১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বাংলাদেশের একটি মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচিত বিষয়। নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো মহিষটির গোলাপি-সাদা শরীর আর মাথাভর্তি সোনালি চুল দেখে অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। আর সেই থেকেই মহিষটির নাম হয়ে গেছে- ‘ডোনাল্ড ট্রাম্প’।

শুধু বাংলাদেশেই নয়, বিষয়টি এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও জায়গা করে নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফটো এজেন্সি- সবখানেই আলোচনায় এসেছে বাংলাদেশের এই ‘ভাইরাল মহিষ’।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্মে থাকা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ কৌতূহলবশত ছুঁয়ে দেখারও চেষ্টা করছেন।

খামারমালিক জিয়াউদ্দিন মৃধা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেন, তার ছোট ভাই মজা করেই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছিলেন। কারণ, এর মাথার সোনালি চুল অনেকটা ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের মতো দেখায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এবার আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’

পোষ্টের সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬