১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

কাতারের রাজধানী দোহায় ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ দাবি নাকচ করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বৈঠকের পরিকল্পনা বর্তমানে নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মঙ্গলবার ইরান বৈঠকের অনুরোধ করেছে এবং সেটি দোহায় অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তাসনিম বার্তা সংস্থাকে তিনি বলেন, কাতারের সঙ্গে নিয়মিত পরামর্শ চললেও দোহায় কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে—এমন খবর নিশ্চিত করা যাচ্ছে না।

তবে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের পরও বিশ্লেষকদের ধারণা, বৈঠক চূড়ান্ত করার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলতে পারে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, দোহায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তিনি বলেন, সমঝোতা স্মারক নিয়ে আলোচনার পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠকের ফাঁকে কারিগরি পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান-সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছায়। এর মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনা শুরু হয়।

তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিকে ঘিরে ওই সমঝোতা নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে হুইলচেয়ার ও নেবুলাইজার কিট বিতরণ

কোনো নোটিশ ছাড়াই ভারতে ভাঙ্গা হল তিনটি মসজিদ ও কয়েকটি মাজার

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কাতারে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, অস্বীকার ইরানের

পোষ্টের সময় : ০৮:২৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬