০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে মান রক্ষার লড়াইয়ে আজ টাইগাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। তাই আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচটি হয়ে উঠেছে টাইগারদের জন্য মান বাঁচানোর লড়াই। শুক্রবার সন্ধ্যা ৬টায় মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল টাইগাররা। কিন্তু নিজ মাঠে এসে ক্যারিবীয়দের বিপক্ষে হোঁচট খেতে হলো। প্রথম ম্যাচে ১৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৪ রানের পরাজয় নিশ্চিত করেছে সিরিজ হার। ফলে এখন একমাত্র লক্ষ্য—ধবলধোলাই এড়ানো।

এই সিরিজে জিতলে বাংলাদেশ গড়তে পারত ইতিহাস, কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো কোনো টি-টোয়েন্টি সিরিজ জয় পায়নি তারা। অথচ ওয়ানডে সিরিজে সফরকারীদের হারিয়ে টি-টোয়েন্টিতে ছিল ফেভারিট হিসেবে। কিন্তু প্রত্যাশার চেয়ে ব্যাটারদের পারফরম্যান্স হতাশাজনক। বিশেষ করে মিডলঅর্ডারের রানখরা দলকে বিপদে ফেলেছে।

বিশ্লেষকরা বলছেন, আজকের ম্যাচে জয়ের জন্য ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। তাওহীদ হৃদয়, জাকের আলি ও শামীম হোসেনদের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট। বোলাররাও চাইছেন আগের দুই ম্যাচের ভুল শুধরে ভালো লাইন-লেংথে বোলিং করতে।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য আজকের ম্যাচ প্রতিশোধের মিশন সম্পূর্ণ করার সুযোগ। গত বছর নিজ মাঠে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের অপমানের বদলা নিতে এবার তারা দৃঢ়প্রতিজ্ঞ। যদিও এই সিরিজের আগে নেপালের কাছে হারের পর দলটি ছিল চাপে, কিন্তু বাংলাদেশ সফরে এসে তারাই উজ্জীবিত হয়ে উঠেছে।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে ২১ বার। এর মধ্যে ৮টিতে জয় বাংলাদেশের, আর ১১টিতে জয় পেয়েছে ক্যারিবীয়রা।

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল খেলবে মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ। তাই আজকের ম্যাচ শুধু মান রক্ষাই নয়, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামে মান রক্ষার লড়াইয়ে আজ টাইগাররা

পোষ্টের সময় : ১১:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫