০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের হাত ধরে এবার আসছে ৬জি

  • RA
  • পোষ্টের সময় : ১১:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৪৬৫ ভিউ :

প্রযুক্তির দ্রুত অগ্রগতির ধারাবাহিকতায় ৬জি প্রযুক্তি এখন বৈশ্বিক আলোচনা ও আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ২০২৫ সালের গ্লোবাল ৬জি কনফারেন্সে চায়না ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমির এক বিশেষজ্ঞ জানান, চীন ২০৩০ সালের মধ্যে ৬জি প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতের স্মার্টফোন হবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর টার্মিনাল, যা ব্যবহারকারীদের জন্য কনটেন্ট তৈরি আরও সহজ ও দ্রুত করে তুলবে।

শনিবার (১২ এপ্রিল) ‘ফ্রন্টিয়ার ইনোভেশন ড্রাইভিং ৬জি ডেভেলপমেন্ট’ প্রতিপাদ্য নিয়ে চীনের নানচিং শুরু হওয়া গ্লোবাল ৬জি কনফারেন্সে এ তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞ উ হ্য ছুয়ান কনফারেন্সে বলেন, ৫জি থেকে ৬জির অগ্রগতি শুধু ডেটা গতির উন্নয়ন নয়, বরং এটি একটি বড় প্রযুক্তিগত রূপান্তরের সূচনা। ১জি থেকে ৪জি পর্যন্ত প্রযুক্তি ছিল মূলত ভয়েস ও ডেটা সার্ভিসকেন্দ্রিক, যেখানে ৫জি কিছুটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের দিকে অগ্রসর হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। এ কারণে ৬জি প্রযুক্তি উন্নয়নে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

চীনের বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য এবং পারপল মাউন্টেন ল্যাবরেটরিজের পরিচালক ইয়ু সিয়াওহু বলেন, ৬জি কেবল উচ্চগতির ইন্টারনেট নয়, বরং এটি সেন্সিং প্রযুক্তি ও স্বল্প উচ্চতার যোগাযোগ ব্যবস্থা সহ নতুন প্রযুক্তির একটি যুগ উন্মোচন করবে।

তিনি আরও বলেন, ৬জি যুগে যোগাযোগ, কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিল্প নিয়ন্ত্রণ মিলিয়ে গড়ে উঠবে একটি সুপার-কনভার্জড সিস্টেম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নকলায় জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরের নকলায় জামায়াতের সমর্থিত চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চীনের হাত ধরে এবার আসছে ৬জি

পোষ্টের সময় : ১১:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫