১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ খেলেও হংকংয়ের সঙ্গে ড্র বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৩৪৪ ভিউ :

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগের অ্যাওয়ে ম্যাচে দারুণ খেলে বাংলাদেশ। প্রথমার্ধে পেছনে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-সবুজ প্রতিনিধিরা। এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল হামজা চৌধুরীরা। শেষ পর্যন্ত তেমনটা হয়নি। তাই ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশের।

মঙ্গলবার কাইতাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। দুই দলের আগের রোমাঞ্চকর লড়াইয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ৪-৩ গোলে হেরেছিল তারা।

একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ দল। রক্ষণ জমাট রাখার ছক কষেই খেলতে নামে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু দুই দলের আগের ম্যাচের মতো এবারও রক্ষণভাগের ভুলের মাশুল দিতে হয় কাবরেরার দলকে। আর শেষদিকে ঘুরে দাঁড়ানোর আশা তৈরি হলেও তা পূর্ণতা পায়নি।

ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধের ৩৬তম মিনিটে বিপদ ডেকে আননে সেন্টার-ব্যাক তারিক। কোনো চাপ না থাকলেও তালগোল পাকিয়ে ফেলেন তিনি। পিছলে পড়ায় হারানো বলের নিয়ন্ত্রণ আবার নিতে গিয়ে ডি-বক্সে ফাউল করে বসেন ফার্নান্দো পেদ্রেইরাকে।

সঙ্গে সঙ্গে বাজে পেনাল্টির বাঁশি। স্পট-কিক থেকে কোনো ভুল অবশ্য করেননি ম্যাট ওর। ঠাণ্ডা মাথায় গোলরক্ষক মিতুল মারমাকে ভুল দিকে ছিটকে দিয়ে নিচু শটে হংকংকে এগিয়ে দেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে সুযোগ তৈরি করে বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রসে ডি-বক্সে হেড করে বল বিপজ্জনক জায়গায় ফেলেন হামজা চৌধুরী। কিন্তু শমিত পা ছোঁয়ানোর আগেই ছুটে গিয়ে তা ক্লিয়ার করেন চিউক পান।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলে সমতায় ফিরতে মরিয়া বাংলাদেশ। ৪৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে তপু লম্বা করে পাস বাড়ান বিপজ্জনক জায়গায়। ডানদিক থেকে ছুটে যাওয়া সাদ তা কাজে লাগানোর আগেই বল লুফে নেন হংকংয়ের গোলরক্ষক কা উইং।

৬৭তম মিনিটে ফাহামিদুলের জোরাল শট আটকে দেন উইং। এদিকে ৭৩তম মিনিটে আবার হতাশ করে টিম টাইগার্স। ডানপ্রান্ত থেকে দূরের পোস্টে সাদের নিখুঁত ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি ফাঁকা জায়গা বানিয়ে নেওয়া ফাহামিদুল।

দুই মিনিট পর শমিতকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন অলিভার গারবিগ। একজন বেশি নিয়ে খেলার সুবিধা বাংলাদেশ আদায় করে ৮৪তম মিনিটে। বামদিক থেকে বদলি ফাহিমের দূরের পোস্টে ফেলা ক্রসে হেড করে বল মাটিতে নামান ফাহামিদুল। দারুণ ক্ষিপ্রতায় ছুটে নেওয়া শটে জাল কাঁপান রাকিব। এবারের বাছাইয়ে এটি তার দ্বিতীয় গোল।

সমতা টানার পর বাকি সময়ে জয়সূচক গোলের খোঁজ করতে থাকে বাংলাদেশ। তবে ভালো কোনো সুযোগ তারা তৈরি করতে পারেনি তারা। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা-শমিতদের।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় চার ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। দুইয়ে থাকা সিঙ্গাপুরের পয়েন্ট তিন ম্যাচে ৫। ভারত তৃতীয় স্থানে রয়েছে সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে। তলানিতে থাকা বাংলাদেশের পয়েন্ট চার ম্যাচে ২। বাছাইয়ের বাধা পেরিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা তাদের প্রায় শেষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দারুণ খেলেও হংকংয়ের সঙ্গে ড্র বাংলাদেশের

পোষ্টের সময় : ১০:২১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫