১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নায়ক জসিমের মতোই অকালে মারা গেলেন ছেলে রাতুল

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৭২৯ ভিউ :

‎জসিমের মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল ভক্তদের, ঠিক একইভাবে তার ছেলে জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুলের মৃত্যুও চমকে দিল সকলকে।

ঢাকাই সিনেমার প্রায়ত অভিনেতা জসিমের ছেলে ও জনপ্রিয় সংগীতশিল্পী এ কে রাতুল অকালেই মৃত্যুবরণ করেছেন। রোববার (২৭ জুলাই) সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গীতিকার সিয়াম ইবনে আলম।

‎সিয়াম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

‎রাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতঙ্গানে। তাঁর অকালমৃত্যুতে শোক জানিয়েছেন অনেক সঙ্গীতজ্ঞ।

‎শোক প্রকাশ করে গীতিকার রবিউল ইসলাম জীবন লিখেছেন, “চিত্রনায়ক জসীমের ছেলে, ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, ড্রামার, বেজিস্ট, সংগীত পরিচালক ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। মৃত্যুটা খুবই মর্মান্তিক! রাতুলের বাবা জসীম অল্প হায়াৎ পেয়েছিলেন। রাতুল পেলেন তারচেয়েও অনেক কম। আহা! ওপারে শান্তিতে থাকুন হে গান মানুষ।”

‎রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নায়ক জসিমের মতোই অকালে মারা গেলেন ছেলে রাতুল

পোষ্টের সময় : ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫