০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই নিউইয়র্কের, স্বীকার করলেন মেয়র মামদানি

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি স্বীকার করেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার চাইলে সেই পরোয়ানা কার্যকর করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি জানান, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে তার প্রশাসন আইনি বিষয়গুলো পর্যালোচনা করেছে। পর্যালোচনার পর দেখা গেছে, নিউইয়র্ক সিটির স্বাধীনভাবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ক্ষমতা নেই। তবে ফেডারেল কর্তৃপক্ষ চাইলে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে।

এর আগে নির্বাচনী প্রচারণা এবং মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরও মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত উল্লেখ করে নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আইসিসি ২০২৪ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামদানি বলেন, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের জন্য নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। আইসিসির অভিযোগে অভিযুক্ত যেকোনো ব্যক্তির ক্ষেত্রেই একই অবস্থান তার।

অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় আইসিসিকে ‘ক্যাঙ্গারু আদালত’ আখ্যা দিয়ে মামদানির মন্তব্যকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মহিলা কলেজে চাকরির জেরে ফুলপুর জামায়াত আমিরের পদ স্থগিত, দায়িত্বে জাকির হোসেন

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে ৬ মাসের কারাদণ্ড

22 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নেতানিয়াহুকে গ্রেপ্তারের ক্ষমতা নেই নিউইয়র্কের, স্বীকার করলেন মেয়র মামদানি

পোষ্টের সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬