১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় রাজধলা বিলে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ অভিযানে ৭শ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার পূর্বধলায় সদর ইউনিয়নের রাজধলা বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। এসময় সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
জানা যায়, রাজধলা বিলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় অভিযান পরিচালনা করে ৭শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযানে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ কনস্টেবল জিয়াউল রহমানসহ পুলিশফোর্স, বিলের ইজারাদার সিরাজুল ইসলাম খান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, অবৈধভাবে কারেন্ট ব্যবহারে মৎস্য সস্পদ ধ্বংস করা হচ্ছে। তাই আজ রাজধলা বিলে অভিযান পরিচালনা করে ৭শ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে ২ জনকে আটক করা হয়। এই অপরাধ মূলক কাজ না করার জন্য সতর্ক করে  মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। সকলকে সচেতন করে তিনি আরো বলেন, অবৈধ জাল উপজেলার যেকোন স্থানে পাওয়া যাবে ধ্বংস করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্বধলায় রাজধলা বিলে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পোষ্টের সময় : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫