০৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু চূড়া ছুঁলেন বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ ছুঁলেন বাবর আলী। এর মধ্য দিয়ে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করলেন এই বাংলাদেশি।

শনিবার (২ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি সেখানে পৌঁছান।

এ যাত্রায় তিনি পাড়ি দিয়েছেন ৮ হাজার ৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট)।।

ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর স্বত্বাধিকারী মোহন লামসালের বরাতে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ায় ওঠার সময় বাবরের সাথে ছিলেন আং কামি শেরপা। বাবরের এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে ভিজ্যুয়াল নিটওয়্যারস লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন এবং রহমানস গ্রোসারিজ।

‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ খ্যাত এই চূড়া আরোহণের উদ্দেশ্যে বাবর গত ৭ এপ্রিল দেশ ছাড়েন।

আনুষঙ্গিক প্রস্তুতি শেষে ৯ এপ্রিল তিনি বিমানে করে টুমলিংটার পৌঁছান এবং সেখান থেকে গাড়িতে সেদুয়া গ্রামে যান। এরপর পায়ে হেঁটে গত ১৮ এপ্রিল পর্বতের উচ্চতর বেসক্যাম্পে পৌঁছান তিনি।

উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নেয়ার জন্য ২১ এপ্রিল তিনি ক্যাম্প-১ এবং পরের দিন ক্যাম্প-২ তে রাত্রিযাপন করে ৭ হাজার মিটার উচ্চতা ছুঁয়ে বেসক্যাম্পে ফিরে আসেন। দ্বিতীয় দফায় ২৭ এপ্রিল তিনি আবারও পর্বতে চড়ে ক্যাম্প-২ এ এক দিন কাটিয়ে পরের দিন বেসক্যাম্পে নেমে আসেন। এরপর শুরু হয় অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা।

আবহাওয়ার কিছুটা উন্নতি হলে বাবর আবারও পর্বতে চড়তে শুরু করেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সরাসরি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২ এ উঠে যান তিনি।

এরপর বুধবার (১ মে) ওঠেন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩ এ। সেখানে বিকেলটা পার করে মধ্যরাতে শিখরের উদ্দেশ্যে চূড়ান্ত আরোহণ শুরু করেন বাবর। একটানা ১ হাজার ১০০ মিটারের বেশি ভয়ংকর পথ পার হয়ে শনিবার (২ মে) ভোরে মাকালুর শিখরে পৌঁছান তিনি।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান আশা প্রকাশ করেছেন যে, বাবর শনিবার ক্যাম্প-২ এ নেমে আসবেন এবং রোববার (৩ মে) নাগাদ বেসক্যাম্পে পৌঁছাবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহকে ‘সোলার সিটি’ করার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

'সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে'

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু চূড়া ছুঁলেন বাবর আলী

পোষ্টের সময় : ০২:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬