০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরাইলি মন্ত্রীর

ইসরাইলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন। পরিকল্পনাটি বাস্তবায়নের লক্ষ্যে দেশটিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে হিব্রু গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান সম্প্রতি এক আদেশে কুমিরকে ‘ব্যবস্থাপিত (ম্যানেজড) বন্যপ্রাণী’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। এর ফলে ইসরাইল প্রিজন সার্ভিসসহ সরকারি সংস্থাগুলো নির্দিষ্ট শর্তে কুমির রাখার অনুমতি পাবে।

এর আগে কুমির সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত থাকায় শুধুমাত্র অনুমোদিত চিড়িয়াখানায় এগুলো রাখা যেত। নতুন সিদ্ধান্তের ফলে পরিকল্পনাটি বাস্তবায়নের একটি বড় আইনি বাধা দূর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রায় ছয় মাস আগে বেন-গভির এমন একটি কারাগারের প্রস্তাব দেন, যার চারপাশে কুমিরভর্তি জলপথ থাকবে, যাতে ফিলিস্তিনি বন্দিরা পালাতে না পারেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এ ধরনের পরিখা কারাগারের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যয়ও কমাতে সহায়ক হবে।

প্রতিবেদন অনুযায়ী, একটি অল্পবয়সী কুমিরের দাম প্রায় ৮ হাজার মার্কিন ডলার এবং একটি পূর্ণবয়স্ক কুমিরের দাম ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।

তবে পরিকল্পনাটি সম্পর্কে বা কোথায় এটি বাস্তবায়ন করা হবে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল প্রিজন সার্ভিস।

বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন। ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এসব বন্দিকে অনাহারে রাখা, নির্যাতন করা এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, এসব কারণে ইতোমধ্যে কয়েক ডজন বন্দির মৃত্যু হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- ত্রাণ প্রতিমন্ত্রী

ভালুকায় উত্তেজিত জনতার আগুনে পুড়ল মাদক কারবারির বসতঘর

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরাইলি মন্ত্রীর

পোষ্টের সময় : ০২:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬