০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৪৮০ ভিউ :

ময়মনসিংহে নদীভাঙন রোধে বাঁধ নির্মাণকাজে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনভর ঈশ্বরগঞ্জের মরিচারচর ব্রহ্মপুত্র নদের বাঁধ এবং নগরীর টাউনহল মোড়-সংলগ্ন পাউবোর কার্যালয়ে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন ও বুলু মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ‘ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মরিচাচর এলাকায় ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষার কাজে দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডে সংশ্লিষ্ট নথিপত্র তদন্ত শেষে আমরা বাঁধের এলাকা পরিদর্শন করেছি। পরে পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলীর কাছে এসে প্রয়োজনীয় নথিপত্র গ্রহণ করি। আমরা প্রাথমিকভাবে অনিয়ম পেয়েছি। এগুলো যাচাই-বাছাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দেওয়া হবে।’

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ‘এই কাজটি আমার নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিলের সময় শুরু হয়। আমি দুই মাস ধরে এসেছি। কাজটি আমি নিজেও পরিদর্শন করেছি। আমার কাছে মনে হয়নি কোনো অনিয়ম হয়েছে। তবুও দুদক যেহেতু তদন্ত করছে, আমি প্রয়োজনীয় কাগজ দিয়ে সহযোগিতা করছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

পোষ্টের সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫