১১:০০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। বাবার দাফনের দুই দিন পর দেওয়া এটিই তাঁর প্রথম প্রকাশ্য বার্তা।

এএফপির বরাতে জানা গেছে, শুক্রবার স্বাক্ষরিত এই বার্তা শনিবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা হয়। এতে মোজতবা খামেনি বলেন, প্রতিশোধের আকাঙ্ক্ষা শুধু তাঁর বা সরকারের নয়, বরং পুরো ইরানি জাতির দীর্ঘদিনের ইচ্ছা। তিনি বলেন, “আমরা বেঁচে থাকি আর না থাকি, এই নির্মম হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ একদিন নেওয়া হবেই।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় চার মাস পর গত বৃহস্পতিবার মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে তাঁকে দাফন করা হয়।

খামেনির জানাজায় মোজতবা খামেনির অনুপস্থিতি নিয়ে দেশ-বিদেশে নানা জল্পনা তৈরি হয়েছিল। আল-জাজিরার তথ্যমতে, জানাজায় তাঁর তিন ভাই—মোস্তফা, মেয়সাম ও মাসুদ উপস্থিত থাকলেও মোজতবাকে কোথাও দেখা যায়নি। এতে তাঁর শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে বাবার দাফনের দুই দিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাবা হত্যার প্রতিশোধ নেবই: মোজতবা খামেনি

পোষ্টের সময় : ০৮:১৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬