০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চায় ট্রাম্প

ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। এবার মাঠের বাইরে বড় একটা চাল দিল যুক্তরাষ্ট্র। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। ফিন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে রয়টার্স ও আলজাজিরা এই খবর প্রকাশ করেছে।

জাম্পোলি বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছেন। তিনি বলেন, আমি একজন ইতালীয় বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের অংশগ্রহণ দেখা আমার জন্য স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফিফা সভাপতি ইনফান্তিনো ইতোমধ্যে জানিয়েছেন, ইরানের অংশগ্রহণ প্রত্যাশিত এবং তারা বিশ্বকাপে খেলবে বলেই ধারণা করা হচ্ছে। ইরানও একাধিকবার নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য তারা পুরোপুরি প্রস্তুত। বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো সিয়াটল ও লস অ্যাঞ্জেলেসে নির্ধারিত।

ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার ইরানের অনুরোধ ইতোমধ্যে নাকচ করে দিয়েছে ফিফা।

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ জুলাই।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স, আলজাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে চায় ট্রাম্প

পোষ্টের সময় : ১০:০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬