১১:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি, দলে যোগ দিচ্ছেন এডারসন

বিশ্বকাপে অভিযান শুরু করার আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। ক্লিভল‌্যন্ডে মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন রাইটব‌্যাক ওয়েসলি ফ্রাঙ্কা। তাঁর পরিবর্তে নেওয়া হল আটলান্টার মিডফিল্ডার এডারসন।

নেমার দা সিলভা স‌্যান্টোস জুনিয়রকে নিয়ে ইতিমধ‌্যেই আশঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। শনিবারই স্পেনের এক সংবাদমাধ‌্যমের তরফে জানা গিয়েছিল মরক্কোর বিরুদ্ধে প্রথম ম‌্যাচে হয়তো খেলতে পারবেন না নেমার। তবে সবটাই স্পষ্ট হবে সোমবার তাঁর মাংসপেশির চোটের জায়গায় এমআরআই হওয়ার পরে। এ বার ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ওয়েসলি।

মিশরের বিরুদ্ধে ৭ মিনিটের মাথায় গোলরক্ষক মোস্তাফা শোবেরের কাছ থেকে বল পেয়ে বিপন্মুক্ত করতে ব্যর্থ হন মহানাদ লাসহিন। বল তাড়া করে কেড়ে নিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ব্রুনো। কিন্তু চার মিনিট পরেই মার্কুইনোসের দুর্বল ব‌্যাক পাস কেড়ে নিয়ে সমতা ফেরান মোস্তাফা জ়িকো। ১৭ মিনিটে কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ওয়েসলি। পরিবর্তে মাঠে নামেন অভিজ্ঞ দানিলো। ২২ বছর বয়সি ওয়েসলি ডাগ-আউটে ফিরে কান্নায় ভেঙে পড়েন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দেওয়া হয়, ‘‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ-ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে। তাঁর পরিবর্তে এদেরসনকে দলে ডাকা হয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আট জন ফুটবলারকে পরিবর্তন করেন আনচেলোত্তি। নামেন ম‌্যাথিউস কুনহা, এনড্রিক, দানিলো স‌্যান্টোস, লুইস হেনরিকরা। মিশরের হয়ে নামেন মহম্মদ সালাহও। যদিও তিনি গোল পাননি। ৫২ মিনিটে রাফিনহার পাস থেকে ২-১ করেন এনড্রিক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাড়ি ফেরার পথে শ্রমিককে পিষে দিলো ইজিবাইক, চালক আটক

কেন্দুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল ও নগদ সহায়তা বিতরণ

08 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ওয়েসলি, দলে যোগ দিচ্ছেন এডারসন

পোষ্টের সময় : ০৮:১৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬