০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির দুর্নীতি রোধ করতে আসা কে এই মার্শাল?

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫০১ ভিউ :

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে অ্যালেক্স মার্শাল নামে এক বিদেশিকে বাংলাদেশে উড়িয়ে আনা হয়েছে। গত পরশু ঢাকায় পা রেখেছেন তিনি।

দুপুরে ঢাকায় পৌঁছেই বাংলাদেশি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের কয়েক দফায় ওয়ার্কশপ করান মার্শাল।

গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির এসিইউর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বিদেশি। বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির জন্য এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে।

গত ১০ আগস্টের শেষ বোর্ড সভায় মার্শালকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বলেন, ‘আমাদের এসিইউ কার্যক্রম পরিচালনার জন্য মার্শালকে নিয়োগ দিয়েছি।’

আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট বিপিএলও পর্যবেক্ষণ করবে বলে জানান মিঠু। তিনি বলেন, ‘আগেও আইসিসির সঙ্গে কাজ করেছেন মার্শাল। আমরা মনে করি, আমাদের এসিইউকে আরও শক্তিশালী করা দরকার।’

কিন্তু কে এই বিদেশি?

জানা গেছে, যুক্তরাজ্যের নাগরিক অ্যালেক্স মার্শাল দেশটির একজন সাবেক পুলিশ কর্মকর্তা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অ্যান্টি করাপশনের সাবেক ম্যানেজার তিনি।

মার্শাল আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে (আকসু) সাত বছর চাকরি করেছেন। ২০১৭ সালে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির সঙ্গে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বেও ছিলেন। পরে সেটি আকসু থেকে আলাদা করা হয়।

সাবেক এই বিট্রিশ পুলিশ কর্মকর্তা ‘পরিবারকে সময় দিতে চান’ জানিয়ে গত বছরের নভেম্বরে আইসিসির চাকরি ছেড়ে দেন। সেই মার্শাল এবার বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির দায়িত্বে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিসিবির দুর্নীতি রোধ করতে আসা কে এই মার্শাল?

পোষ্টের সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫