১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ভয়াবহ প্লেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৯০ ভিউ :

ভারতের বিমান চলাচলের ইতিহাসে অন্যতম মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ (১২ জুন)। আহমেদাবাদে ওড়ার কিছু সময় পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, যাতে ২৪২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি গোটা দেশে শোকের ছায়া ফেলেছে, বিশেষ করে বলিউড অঙ্গনে।

প্লেন দুর্ঘটনার খবরে বলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানসিকভাবে। অভিনেতা সানি দেওল লিখেছেন, “এমন হৃদয়বিদারক ঘটনায় আমি ভীষণভাবে মর্মাহত। যারা এখনো ধ্বংসস্তূপের নিচে জীবিত রয়েছেন, তাদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।”

অভিনেত্রী আলিয়া ভাট বলেন, “এটা এক ভয়াবহ দুঃখজনক ঘটনা। প্লেনের যাত্রী ও ক্রুদের কথা ভেবে মন কেঁদে উঠছে।” শোক জানিয়েছেন কারিনা কাপুর, কার্তিক আরিয়ান ও মৌনী রায়ও।

অভিনেতা অক্ষয় কুমার বলেন, “এতটা ব্যথিত এবং বাকরুদ্ধ আমি বহুদিন হইনি। ঈশ্বর সবাইকে এই দুঃসময় পাড়ি দেওয়ার শক্তি দিন।” পরিণীতি চোপড়া একে ‘অকল্পনীয় দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে সকলের জন্য প্রার্থনা জানিয়েছেন।

দুর্ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে জাহ্নবী কাপুর লিখেছেন, “উত্তরের অপেক্ষায় আজ রাত কাটাবে অনেক পরিবার। এই দুর্ঘটনার সংবাদ শুনে বাকরুদ্ধ।” অভিনেত্রী সারা আলি খানও এই কঠিন সময়ের জন্য সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (DGCA) জানিয়েছে, পাইলট প্লেনের সমস্যার বিষয়টি বুঝে নিয়ন্ত্রণ কক্ষে ‘মে’ডে’ সংকেত পাঠান, কিন্তু শেষরক্ষা হয়নি।

এছাড়াও করণ জোহর, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, রণদীপ হুডাসহ আরও অনেকেই শোকবার্তা প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীদের জন্য শক্তি কামনা করেছেন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও এটি ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের ভয়াবহ প্লেন দুর্ঘটনায় বলিউড তারকাদের শোক

পোষ্টের সময় : ০৭:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫