০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামে কারখানাটিতে এ বিস্ফোরণ ঘটে। কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হলেও স্থানীয় একটি খামারে এটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে দমকলকর্মী ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেরপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেবার পার্টির নতুন নেতা বার্নহাম, সোমবার শপথ প্রধানমন্ত্রী হিসেবে

18 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

পোষ্টের সময় : ০৮:২২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬