১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটক নিহত

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারক ছিলেন। দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

জানা গেছে, নৌকাটি হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে পৌঁছালে উত্তাল সমুদ্র ও বিশাল ঢেউয়ের কবলে পড়ে এটি উল্টে যায়। প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়াকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার চালু করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তও চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় পর্যটক নিহত

পোষ্টের সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬