১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।

গালফ নিউজের বরাতে জানা গেছে, এই কর্মসূচির আওতায় একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণকারীরা রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং করার ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামে দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমতি পেয়েছে।

নতুন এই ভিসার মেয়াদ হবে তিন মাস। এতে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না। যদিও ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাণিসেবায় দক্ষতা বাড়াতে বাকৃবিতে পোষ্য ও পথপ্রাণী বিষয়ক প্রশিক্ষণ

শেষ মুহূর্তে মেরিনোর গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

11 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি আরব

পোষ্টের সময় : ০৯:৫০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬