০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খোলার সময়সীমা বেঁধে দিল ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবে। এদিকে ইরান বলছে, তাদের অবকাঠামোর ওপর যেকোনো হামলার ‘যথাযথ’ জবাব দেওয়া হবে।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ‘যুদ্ধাপরাধে উসকানি’ বলে নিন্দা করেছেন। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে চারজন আহত এবং আরও চারজন নিখোঁজ হয়েছেন।

উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত রয়েছে। কুয়েতে বিদ্যুৎ, পানি পরিশোধন ও তেলকেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং বাহরাইনে একটি তেল স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি খোলার সময়সীমা বেঁধে দিল ট্রাম্প

পোষ্টের সময় : ১২:৩৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬