০৮:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ সন্দেহভাজন কুকি সদস্য নিহত

নিহতের পর উদ্ধার হওয়া অস্ত্র।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন অন্তত ১০ জন কুকি সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার জিরিবাম জেলার একটি পুলিশ স্টেশনে দুইদিক থেকে সশস্ত্র গোষ্ঠীটি হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় সিআরপিএফের এক জাওয়ান গুরুতর আহত হয়েছেন। তাকে আসামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জিরিবামে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

সূত্র জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় এখনও অস্থিরতা বিরাজ করছে। পুলিশ স্টেশনের পাশেই একটি পুনর্বাসন কেন্দ্র থাকায় সেটিও হামলার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, পুলিশ স্টেশনে হামলার পর সশস্ত্র গোষ্ঠীটি জিরিবামের বরবেকরা এলাকার একটি গ্রামে ঢুকে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় তারা। তবে কুকি নাগরিক সমাজ দাবি করেছে, নিহতদের সবাই ছিলেন ‘গ্রাম স্বেচ্ছাসেবক’।

প্রসঙ্গত, গত বছরের মে থেকে মণিপুরের ইম্ফলভিত্তিক মেইতে গোষ্ঠী এবং পাশের পাহাড়ে বসবাসরত কুকিদের মধ্যে জাতিগত সহিংসতায় ২০০ জনেরও বেশি নিহত হয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে কয়েক হাজার মানুষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মণিপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১০ সন্দেহভাজন কুকি সদস্য নিহত

পোষ্টের সময় : ০৪:৫২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪