০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম

রাজধানীর মাইলস্টেন স্কুল অ্যান্ড কলেজে আজ বুধবার (৬ আগস্ট) থেকে শুরু হয়েছে পাঠদান। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, ক্যাম্পাসে প্রথম দুই দিন দোয়া মাহফিল ও মানসিক প্রশমন ও কাউন্সেলিং চলেছে। আজ থেকে ক্লাস শুরু হয়েছে।

শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগামী তিন মাস মনোসামাজিক কাউন্সেলিং চলবে।

মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের ক্লাসগুলো পরবর্তী সময়ে ধাপে ধাপে চালু করা হবে। তবে ক্লাস করতে কাউকে জোর করা হয়নি।

অভিভাবকদের মতামতের ভিত্তিতেই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম

পোষ্টের সময় : ১১:২০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫