০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

  • RA
  • পোষ্টের সময় : ০৮:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৪১৭ ভিউ :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি মারা গেছেন। সোমবার ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু বিষয়ক তথ্য নিশ্চিত করেছে তার পরিবার ও দেশটির চিকিৎসা কর্তৃপক্ষ, যা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মারা যান তিনি।

তার জামাতা এবং দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন ইনস্টাগ্রামে একটি পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তবে তিনি মৃত্যুর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি।

জাতীয় হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রবিবার প্রতিষ্ঠানটিতে ভর্তি হন আব্দুল্লাহ আহমাদ বাদাবি। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি এবং সোমবার সন্ধ্যায় তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার পরিবারের সদস্যরা পাশে ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ০৮:০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫