০৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভর্তি আবেদন শুরু আজ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি আবেদন আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২২ নভেম্বর পর্যন্ত, আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। এ বছর মোট ৭২২টি আসন কমানো হয়েছে সরকারি-বেসরকারি মেডিকেলে।

যোগ্যতা

প্রার্থীদের ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি এবং ২০২২ সালের পর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ ন্যূনতম ৮.৫০ এবং কোনো পরীক্ষায় জিপিএ ৪.০০-এর নিচে হলে আবেদন করা যাবে না। উপজাতি ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৮.০০ এবং জীববিজ্ঞানে অন্তত ৩.৫০ থাকতে হবে।

পরীক্ষা পদ্ধতি

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) ফরম্যাটে—

জীববিজ্ঞান ৩০

রসায়ন ২৫

পদার্থবিজ্ঞান ১৫

ইংরেজি ১৫

সাধারণ জ্ঞান ১৫

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে, পাশ নম্বর ৪০।

মেধা নির্ধারণ

এসএসসি জিপিএ (×৮) ও এইচএসসি জিপিএ (×১২)–এর যোগফলসহ লিখিত নম্বর যোগ করে মেধা তালিকা প্রস্তুত হবে। আগের বছরের পরীক্ষার্থী হলে ৩ নম্বর, আর পূর্বে ভর্তি থাকা প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

আসনসংখ্যা

ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহীসহ আটটি প্রধান মেডিকেলে ২৫টি করে আসন কমে দাঁড়িয়েছে ২২৫-এ। এছাড়া হবিগঞ্জ মেডিকেলে ৫০ ও পাঁচটি নতুন মেডিকেলে ২৫টি করে আসন কমানো হয়েছে। বিপরীতে গাজীপুর, টাঙ্গাইল ও পটুয়াখালী মেডিকেলে আসন বেড়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ১১ নভেম্বর | শেষ: ২১ নভেম্বর

ফি জমার শেষ: ২২ নভেম্বর

পরীক্ষা: ১২ ডিসেম্বর (শুক্রবার)

📍 ওয়েবসাইট: www.dgme.gov.bd

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেডিকেল ভর্তি আবেদন শুরু আজ

পোষ্টের সময় : ০৯:৪৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫