১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় পুলিশ তাদের আটক করে।

আটকের পর রাহুল ও প্রিয়াঙ্কাসহ আটক নেতাদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি পুলিশ। কংগ্রেস নেতা পবন খেরা অভিযোগ করেন, আটক নেতাদের অবস্থান সম্পর্কে প্রশাসন স্পষ্ট তথ্য দিচ্ছে না।

এদিকে, আন্দোলনের প্রকাশ্য সমর্থক আম আদমি পার্টি (এএপি) কংগ্রেসের এ কর্মসূচির সমালোচনা করেছে। দলটির জ্যেষ্ঠ নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আতিশি দাবি করেন, রাহুল গান্ধীর এই কর্মসূচি চলমান আন্দোলনকে দুর্বল করছে। তিনি প্রশ্ন তোলেন, এক মাস ধরে আন্দোলন চললেও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করা সরকার কীভাবে কংগ্রেসকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির সুযোগ দিল।

অন্যদিকে, দিল্লি হাইকোর্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তার পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তায় স্থানান্তরের অনুমতি দিয়েছে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর আবেদনের পর হাইকোর্ট এ নির্দেশ দেয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হায়া

21 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

পোষ্টের সময় : ০৯:০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬