১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির সঙ্গে একই ছাদের নিচে দেখা মিলল শাহরুখ-সালমানের

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ২২৬ ভিউ :

শনিবার রাতে মুম্বাইয়ে এক অসাধারণ তারকাখচিত বিয়ের অনুষ্ঠান সবার নজর কেড়েছে। বলিউডের শীর্ষ তারকারা উপস্থিত হয়েছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রজত শর্মার মেয়ে দিশার বিয়েতে। অনুষ্ঠানটি দক্ষিণ ভারতীয় রীতি অনুযায়ী আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

দিশা বিয়ে করেছেন তামিলনাড়ুর আইনজীবি সুদর্শন এমজেকে। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখেরা এই অনুষ্ঠানে একত্র হওয়ায় এটি দ্রুত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে।

অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাহরুখ খান। তিনি নবদম্পতিকে উষ্ণভাবে অভিনন্দন জানান এবং অতিথিদের সঙ্গে কথা বলেন। তার উপস্থিতির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা তার সহজ ও বিনম্র আচরণের ভূয়সী প্রশংসা করেছেন। শাহরুখ তার ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে অনুষ্ঠানে আসেন।

সালমান খানও পরিবারের সদস্যদের নিয়ে বিয়েতে যোগ দেন। এক মঞ্চে শাহরুখ ও সালমান — দুই মেগাস্টারকে একসঙ্গে দেখে ভক্তদের মধ্যে বিশেষ উত্তেজনা তৈরি হয়। কারণ এই দুজনকে একই অনুষ্ঠানে দেখা সচরাচর ঘটে না।

হাইপ্রোফাইল অতিথিদের মধ্যে আরও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধর্মীয় নেতা বাবা রামদেব এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোদির সঙ্গে একই ছাদের নিচে দেখা মিলল শাহরুখ-সালমানের

পোষ্টের সময় : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬