মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান।
শনিবার দিবাগত রাতে ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে পরিচালিত অভিযানে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি উপকূলীয় চৌকিতে হামলা চালানোর পরই এই প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে, হামলাটি সফল হয়েছে এবং ভবিষ্যতে নতুন কোনো আগ্রাসন হলে আরও কঠোর ও ব্যাপক জবাব দেওয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক 


























