০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে এলোপাথাড়ি গুলিবর্ষণে ৮ শিশু নিহত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি পারিবারিক সহিংসতার জের ধরে ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, রোববার ভোরে সন্দেহভাজন বন্দুকধারীকে গাড়ি দিয়ে ধাওয়া দিয়ে পুলিশ গুলি করে হত্যা করেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

শ্রেভেপোর্ট পুলিশ কর্পোরাল ক্রিস বোর্ডেলন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাস্থলটি দুটি বাড়ি জুড়ে বিস্তৃত এবং তদন্তকারীরা তৃতীয় একটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন। নিহত শিশুদের বয়স এক থেকে ১৪ বছরের মধ্যে।

পুলিশ প্রধান ওয়েন স্মিথ বলেন, গাড়ি ধাওয়ার সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। তিনি ঘটনাটিকে অত্যন্ত ভয়াবহ এবং নজিরবিহীন বলে উল্লেখ করেন। গুলিবর্ষণে আরও দুইজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রেভেপোর্টের মেয়র টম আর্সেনো। এছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এবং লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি সমবেদনা জানিয়েছেন।

তথ্য অনুযায়ী, গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১১৯টি গণ-গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার ফলে ৭৯ জন শিশুসহ ১১৭ জন নিহত এবং ৪৫৮ জন আহত হয়েছেন। যা দেশটিতে বন্দুক সহিংসতার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।

সূত্র : আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

পোষ্টের সময় : ০৭:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬