০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছর পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো। মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির পার্লামেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করে।

বিদায়ী বক্তব্যে সিভিরিদেঙ্কো বলেন, গত এক বছরে প্রতিটি দিনই কঠিন সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপের দাবি রেখেছিল। দায়িত্ব পালনে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রীর পদত্যাগের ফলে ইউক্রেনের সাংবিধানিক বিধান অনুযায়ী পুরো মন্ত্রিসভাও পদত্যাগ করেছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান সের্হি কোরেতস্কির নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল এবং বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শীতকালীন প্রস্তুতি নেওয়া। কারণ, শীতকালে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনতে নতুন নেতৃত্ব প্রয়োজন। তবে মন্ত্রিসভায় এই রদবদলের বিষয়ে তিনি বিস্তারিত কোনো কারণ জানাননি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জুলাই মৃত্যুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার গল্প: এমরান সালেহ প্রিন্স

জুলাই শহীদদের গৌরবগাঁথায় শ্রদ্ধায় মুখর ফুলপুর

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পোষ্টের সময় : ০৯:২৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬