০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে বৃদ্ধি

সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সরকারি আদেশ (জিও) অনুযায়ী, আজ সোমবার বিষয়টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

সরকারি সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় ধাপে ধাপে বাড়িভাড়া ভাতা কার্যকর করা হবে। প্রথম ধাপ শুরু হবে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে। এ সময় মূল বেতনের ৭.৫ শতাংশ হারে, সর্বনিম্ন ২ হাজার টাকা হিসেবে ভাতা প্রদান শুরু হবে। এরপর ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ হারে ভাতা প্রদান করা হবে।

এ ভাতা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক থাকবে। যেমন– এমপিওভুক্ত স্কুল ও কলেজের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১, মাদরাসার জন্য এমপিও নীতিমালা–২০১৮ (সংশোধিত ২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত), এবং ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য ডিপ্লোমার জন্য সংশ্লিষ্ট নীতিমালা–২০১৮।

চিঠিতে আরও বলা হয়েছে, বাড়িভাড়া বৃদ্ধি কার্যকর হওয়ার পর শিক্ষক-কর্মচারীরা কোনো অতীত বকেয়া দাবি করতে পারবেন না। ভাতা প্রদানের সময় সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে পালন করতে হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে দায়ভার বিল অনুমোদনকারী কর্তৃপক্ষের ওপর বর্তাবে।

শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই পদক্ষেপ শিক্ষক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কাজের উৎসাহ আরও বাড়াবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড ১ লাখ টাকা

যুদ্ধের প্রস্তুতি জোরদারে বাহরাইনে ৬ মুসলিম দেশের সামরিক মহড়া

30 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে বৃদ্ধি

পোষ্টের সময় : ১২:৫৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫